Main Menu

ডোমারে আগাম জাতের আলু বাজারে

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু।
চলতি মৌসুমে বাজারে এবার এলো নতুন আলু। ডোমার খুচরা কাচা বাজারে এক কেজি আলু বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৮০ থেকে ৫০ টাকা কেজি দরে। নতুন আলু পেয়ে ভোক্তারা বেশ আগ্রহ সহকারে তা ক্রয় করছে। এ ছাড়া ঢাকা হতে পাইকাররা এসে ফসলের মাঠ হতে আলু ক্রয় করে ট্রাক ভরে নিয়ে যাচ্ছে।
আজ বৃস্হপতিবার ডোমার বাজারে গিয়ে দেখা যায় নতুন আলুর স্বাদ পেতে ভোক্তারা তা ক্রয় করছে। আলু বিক্রেতা মোঃ রাসেদ ইসলাম জানিয়েছে, এবছর বাজারে নতুন আলু আমদানী হয়েছে দেরিতে। এর কারণ হচ্ছে বন্যা। এরপরেও প্রথমত আগাম আলু চাষাবাদ করে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ্য হয়েছে অনেক চাষী। নতুন আলু বাজারে খুচরা মূল্য ৮০ হতে ৫০ টাকা কেজি হলেও মাঠে কৃষক দাম পাচ্ছে আরো কম। ডোমার বসুনিয়া গ্রামের আলুচাষী মোঃ সরীফুল রহমান জানায় সাদা হল্যান্ড জাতের আলু আবাদ করে গত বছর ক্ষেতেই বিক্রি করেছিলাম ৪২ টাকা কেজি। এবার বিক্রি করছি ৩৬ টাকা কেজি।
অপর দিকে ডোমার ফারাম হাট গ্রামের আলু চাষী আলামিন মিয়া জানায় দেশী আলু গতবার ফসলের মাঠে বিক্রি করি ৬০ টাকা কেজি। সেই আলু এবার বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি।
ফসলের মাঠে গিয়ে নতুন আলুর পাইকার সোলেমান আলী বললেন নতুন আলু জমি হতে তুলে নিতে হচ্ছে। যার খরচ আমাদের বহন করতে হয়। এ ছাড়া পরিবহন খরচ আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় বসুনিয়া এলাকায় নারী পুরুষ শিশুরা দল বেধে ক্ষেত হতে আগাম নতুন আলু উত্তোলন করে বস্তায় ভরছে।
আলু চাষী রমজান আলী জানালেন তার ৫ বিঘা জমির হল্যান্ড জাতের আলু ৩৫ টাকা কেজি দরে ঢাকার দুজন পাইকার ক্রয় করে নিয়েছে। তারা নিজেরাই লোক লাগিয়ে ওই আলু উত্তোলন করে ট্রাকে করে ঢাকা নিয়ে যাচ্ছে। আমরা মাঠে দাম পাইনা। আবার নিজেরাই ট্রাক ভাড়া করে আলু ঢাকায় নিয়ে গেলে দালালের খপ্পরে পড়ে দাম কম পাই। তাই ঝামেলা এড়াতে মাঠেই যা পাই তাতেই আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছি।
ডোমার বাজারে কেনাকাটা করতে আসা মোঃ রিমন চৌধুরী ও গৃহিণী সানু চৌধুরী বলেন, নতুন আলুর টেস্টই আলাদা। এক কেজি দেশী লাল আলু ৫০ টাকা ও সাদা হল্যান্ড আলু এক কেজি ৩৬ টাকায় ক্রয় করেছি। ডোমারে কাচা বাজারে আগাম নতুন আলু আসছে। জমজমাট হয়ে উঠেছে ডোমার কাচা বাজার।

Share





Related News

Comments are Closed