গোয়াইনঘাটে ৮১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইঘাটে ৮১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৯। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দর এলাকার ৩ নম্বর গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লিটন আহাম্মদ (২৭) ও কামরুজ্জামান কামরুল (৩৫)। লিটন গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের আনছার আলীর ছেলে ও কামরুল একই গ্রামের মোঃ কফিল উদ্দিন কাজীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দর এলাকার ৩ নম্বর গেইটের সামনে অভিযানে যায়। এসময় ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃতরা গোয়াইনঘাট থানা এলাকার সক্রিয় মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামীদের বৃহস্পতিবার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed