অগ্নিকান্ডে ঘর-বাড়ী ভষ্মিভূত হলেও অক্ষত কোরআন শরীফ
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অগিকান্ডের ঘটনায় ঘর-বাড়ীসহ সব পুড়ে ছাই হলেও পুড়ে যায়নি পবিত্র কোরআন শরীফ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় ৫টি পরিবারের ঘর-বাড়ি, ধান, চাল, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয় ফজলু, বিপ্লব, সোহেল সহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে রান্না ঘরের জ্বলন্ত চুলা থেকে আগুন লাগে। স্থানীয়রা কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে সব পুড়ে ছাই হলেও পুড়েনি পবিত্র কোরআন শরীফ।
কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউজ্জামান রঞ্জু জানান, অগিকান্ডের ঘটনায় সব পুড়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরআন শরীফটি। শুধু কোরআন শরীফের সাইট দিয়ে কিছুটা পুড়ে যায়। তবে সব কিছুই ঠিকঠাক রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed