বালাগঞ্জে ডাকাতদলের হামলায় আহত ৪, স্বর্নালংকার ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মনজ্জির আলীর বাড়িতে বুধবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায ৪জন আহত হন। ডাকাতরা ১০ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় ১৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতি সংগঠিত হয়। ডাকাদের হামলায় আহতরা হলেন- গৃহকর্তা মনজ্জির আলী (৫৫), নাজমা বেগম (৫০), ডলি বেগম (৩৫) ও প্রতিবেশী এনায়েতুর রহমান রাজু মিয়া (৪০)। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এনায়েতুর রহমান রাজু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ভোর রাত সাড়ে ৪টায় ডাকাতির সাথে জড়িত সন্দেহে সফিক (৩৫) নামে একজনকে গ্রেফতার করে। সে স্থানীয় শিওরখাল গ্রামের আকরম উলাহর ছেলে। সফিকের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ পৃথক অভিযান চালিয়ে আব্দুল লতিফ (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে। আব্দুল লতিফ স্থানীয় সিরাজপুর গ্রামের আব্দুন নূরের পুত্র।
মনজ্জির আলীর ছোট ভাই জিলন মিয়া জানান, অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫/১৬ জনের ডাকাতদল কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে প্রায় ১০ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক ঘটনার সংবাদ পেয়ে প্রতিবেশী এনায়েতুর রহমান রাজু মিয়া ডাকাতদলকে প্রতিরোধ করতে ছুটে আসলে আক্রান্ত বাড়িতে প্রবেশ করা মাত্রই ডাকাতদল তার উদ্দেশ্যে দু’দফা গুলি ছুঁড়ে। এসময় তিনি পায়ে এবং ঘাড়ে গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed