দিনাজপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বিপ্লব নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। এরপর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। এ সময় ট্রেনটি বড়পুকুরিয়া লেভেল ক্রসিংয়ে পৌঁছালে আটকেপড়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে এক কাভার্টভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও একজন।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওসি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed