শ্রীমঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার সৌদি প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৮) বলে জানা গেছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার শিশু জিহাদ ‘টুপাটুপি’ পিঠা খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে। এসময় বাসার গ্যাস সিলিন্ডারে গ্যাস না থাকায় রিয়াজের মা মাটির চূলার জন্য জালানি কাঠ সংগ্রহ করতে পাশের বাসায় যায়। এসময় রিয়াজ খেলা ছলে প্লাষ্টিকের খেলনা চুলায় দিয়ে একটি কন্টিনারে থাকা জারের স্পীরিট দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিষ্ফোরণে রিয়াজ মারাত্বক অগ্নিদগ্ধ হয়। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে গত সোমবার রিয়াজ মারা যায়। শিশু রিয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed