শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার মালামাল ভষ্মিভূত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী আবদুল কাদির জিলানীর বসত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আব্দুল মালিক জানান, সকালে প্রচন্ড ধোঁয়ায় তাদের ঘুম ভেঙ্গে দেখে ঘরের মধ্যে আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্যদের নিরাপদে ঘর থেকে বাইরে নিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয় বলে জানা গেছে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে শ্রীঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed