‘সাংবাদিকদের সবার ঊর্ধ্বে তার দেশকে প্রাধান্য দিতে হবে’
শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘সাংবাদিকদের দেশপ্রেম থাকতে হবে। সবার ঊর্ধ্বে তার দেশকে প্রাধান্য দিতে হবে। আর নিরপেক্ষ সাংবাদিকতা করতে হবে।’
শনিবার সন্ধায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর প্রয়ান উপলক্ষে আয়োজিত স্মরণ ও মনন সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
স্মরণ ও মনন সভায় বক্তারা বলেছেন, গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গলবাসী তথা সাংবাদিকদের দিকপাল ছিলেন। শ্রীমঙ্গলের ঐতিহ্য ও সংস্কৃতি সকলের সামনে তুলে ধরেছেন এবং পরিচিত করে দিয়েছেন তিনি। সাংবাদিকতায় তার অবদান ছিল অনস্বীকার্য।
শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আয়োজনে ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন দৈনিক অর্থনীতিদর সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ইউএনও মোবাশশেরুল ইসলাম, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, আহমেদ ফারুক মিল্লাদ। এর আগে সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্প্রসারিত নতুন রুম ও আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed