সিলেট লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শণে স্বাস্থ্য উপসচিব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়,স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. লুৎফুর রহমান ।
রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর মানিকপীর রোডস্থ শিশু হাসপাতাল পরিদর্শণে যান তিনি।
এসময় হাসপাতালের সেবার মান ও সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শণ বহিতে মন্তব্য লিখেন তিনি।
পরিদর্শণ শেষে হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যরা উপসচিবের কাছে শিশু হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সাথে হাসপাতালের উন্নয়নের জন্য তার সহযোগিতা চান। এসময় মো. লুৎফুর রহমান তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হাসপাতাল পরিদর্শণে আসা মো. লুৎফুর রহমান বলেন, সরকারের সীমিত সম্পদ দিয়ে ইচ্ছা থাকা স্বত্ত্বেও অনেক কাজ করা যায় না। এ কারণেই বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়। সিলেটে লায়ন্স শিশু হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানাই। অনেক প্রতিবন্ধকতা স্বত্ত্বেও আপনারা ভালো কাজে এগিয়ে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন ডাক্তার আজিজুর রহমান, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত, সিইও লায়ন মো. মাহব্বুল হক, ম্যানেজার প্রশাসন লায়ন আবু জাফর, ডেপুটি সিইও লায়ন অঞ্জন কুমার দাস, কনসালটেন্ট ডা. রনজিত দেবনাথ ও মেডিক্যাল অফিসার ডা. র্মীজা ফাহমিদা বেগম প্রমুখ।
Related News
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৮১
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৯
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিতRead More



Comments are Closed