Main Menu

শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাব। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল কালিঘাট চা বাগানের টিকরিয়া রোডস্থ চৌরাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই ৬ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি বড় ছুরি, একটি রামদা, একটি শাবল, দুটি কিরিচ, দুটি টেপ, মরিচের গুড়াসহ ছয়টি পুরাতন চায়না মোবাইল সেট ও ৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
আটককৃত হলো হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারিগাও চিলামী গ্রামের মৃত আসকন্দর আলীর পুত্র মোঃ আব্দুল কাদির(৪৫), শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া খন্দকারগুল এলাকার মিলন এর পুত্র মিন্টু কপালী (২০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ উত্তর উবাহাটা গ্রামের মৃত মর্তুজ আলী পুত্র জাহাঙ্গীর মিয়া (৩৩), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওবাহাটা গ্রামের মোঃ খোরশেদ মিয়ার পুত্র মোঃ কুদ্দুস মিয়া (২৩), একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (৩৬) ও একই জেলার বাহুবল উপজেলার চারিগাও আবিলপুর গ্রামের মৃত সুন্দর আলী পুত্র মোঃ সানু মিয়া (৩৮)।
র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির একটি বড় চক্র গড়ে তোলে। তাদের এহেন কর্মকান্ড এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে আসছিল। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছে।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসস্ত্র ও আলামতসহ আটককৃত ডাকাতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

 

Share





Related News

Comments are Closed