সিলেটে সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা মোতাবেক দ্রততম সময়ের মধ্যে শুন্য পদে নিয়মিতকরণসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এজাজ আহমদ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মমিনুল হক ইলিয়াছির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাজী মো. রুস্তম খান, সহ সভাপতি হাজী মো. মফিজুর রহমান ভুঞা, হাজী মো. এবিএম বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. সামছুর রহমান, মো হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মো. মোসলেম উদ্দিন ভুঞা, সমাজকল্যান সম্পাদক মো. মোতাহের হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের বিরুদ্ধে নয়, আমরা আন্দোলন করছি যারা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না করে আওয়ামীলীগ তথা সরকারকে বেকায়দায় ফেলে সরকার পতন করতে চায়, যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য। বক্তারা ৭০৫৯ জনকে নিয়মিত করণের নিমিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান।
Related News
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More
দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির তৃতীয় ওRead More



Comments are Closed