সিলেটে শুরু হলো পাঁচ দিনব্যাপি সিঙ্গার ফান ফেয়ার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ থেকে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়াম হলে শুরু হয়েছে ‘সিঙ্গার ফান ফেয়ার’ (ফার্নিচার, কিচেন অ্যাপ্লায়েন্স ও ইলেক্ট্রনিক্স মেলা)।
বৃহস্পতিবার সকালে মেলাটি উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-কমিশনার-উত্তর জনাব ফয়সল মাহমুদ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
নির্দিষ্ট সিঙ্গার ফার্নিচার, কিচেন অ্যাপ্লায়েন্স, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেক্ট্রনিক্স পণ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধার পাশাপাশি ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলায় আগ্রহী ক্রেতারা সর্বোচ্চ ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধায় সিঙ্গার ফার্নিচার ক্রয় করতে পারবেন। মাত্র ২৫,০০০ টাকায় সোফাসেট ও মাত্র ৩০,০০০ টাকায় বেডরুম সেট ক্রয় করা যাবে উক্ত মেলায়। এছাড়া সর্বোচ্চ ২৫% ডিসকাউন্টসহ ক্রয় করা যাবে মাইক্রোওয়েভ ওভেন ও কিচেন অ্যাপ্লায়েন্স, সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে এলইডি টিভি ও ৫% ডিসকাউন্টে রেফ্রিজারেটর। মেলা চলাকালীন সময়ে প্রতিদিন প্রতি তিন ঘন্টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
পাঁচ দিনব্যাপি এ মেলায় গ্রাহকদের জন্য থাকছে রেসিপি ও কুকিং প্রতিযোগিতা, শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেক্ট্রিক সুইং মেশিনের ব্যবহারিক প্রদর্শনী, আবু হেনা রনির কমেডি শো, ম্যাজিক শো এবং র্যাফেল ড্র।
উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে মেলাটি চলবে আগামি ১৩ নভেম্বর, ২০১৭ পর্যন্ত। পাঁচ দিনব্যাপি এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। (বিজ্ঞপ্তি)
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed