খুলনা-কলিকাতা ‘বন্ধন এক্সপ্রেস’-এর যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার কলকাতার চিৎপুর স্টেশন থেকে মৈত্রী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। বিকাল ৪টা নাগাদ ট্রেনটি খুলনা স্টেশনে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এরপর বিকেলে ফিরতি যাত্রার মাধ্যমে বাংলাদেশ থেকে মৈত্রী ট্রেন-২ এর চলাচল শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) অসিম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটিতে যাত্রী বহন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। আজ বৃহস্পতিবার থেকেই খুলনা স্টেশনের নতুন কাউন্টারে চলবে টিকিট বিক্রি। টিকিট কিনতে যাত্রীদের ভিসা সম্বলিত পাসপোর্ট দেখাতে হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বন্ধন এক্সপ্রেসে ১০টি কোচ থাকবে। এর মধ্যে ইঞ্জিন ও পাওয়ারকার থাকবে ২টি। বাকি ৮টি কোচে ৪৫৬টি আসনের ব্যবস্থা আছে। এর মধ্যে এসি সিট (কেবিন) ১৪৪টি এবং ৩১২টি এসি চেয়ার। ১৭৫ কিলোমিটার রেলপথের যাত্রী ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ ডলার ও ১৫ ডলার। এসি সিট (১৫ ডলার) ১ হাজার ৩১১ টাকা। এর সঙ্গে ভ্যাট ১৮৯ টাকা এবং ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকাসহ মোট ভাড়া ২ হাজার টাকা। আর এসি চেয়ার কোচের ভাড়া ধরা হয়েছে (১০ ডলার) ৮৭৪ টাকা। সঙ্গে যোগ হবে ভ্যাট ১২৬ টাকা ও ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা। সর্বমোট ১ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে (ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিট) কলকাতা (চিৎপুর) স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। পশ্চিমবঙ্গের পেট্রাপোলে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে। পরে বেনাপোলে ইমিগ্রেশন-কাস্টমস পার হয়ে খুলনায় এসে পৌঁছাবে দুপুর ১২টায়। এদিন ১ ঘণ্টা ২০ মিনিট বিরতির পর খুলনা থেকে যাত্রী নিয়ে বন্ধন কলকাতার উদ্দেশে যাত্রা করবে দুপুর ১টা ২০ মিনিটে। এরপর কলকাতা স্টেশনে পৌঁছাবে ৬টা ১০ মিনিটে।
বাংলাদেশ রেলওয়ের দেওয়া সিডিউল অনুযায়ী বন্ধন চলাচলে ৪ ঘণ্টা ২০ মিনিট সময় ব্যয় হবে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেনাপোল রেল স্টেশনের কাস্টমস-ইমিগ্রেশনে প্রায় ১ ঘণ্টা সময় লাগতে পারে। ফলে যাতায়াতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে বন্ধন যাত্রীদের।
রেলওয়ের খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, বাণিজ্যিক যাত্রা শুরুর জন্য নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র এসেছে। খুলনা রেল স্টেশনে বন্ধন যাত্রীদের জন্য পৃথক কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান কাউন্টারের পাশেই ১ নম্বর কাউন্টার থেকে যাত্রীরা ১৬ নভেম্বর যাত্রার টিকিট কিনতে পারবেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed