জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
পাঁচ বছর আগে দেয়া শিক্ষামন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর চুড়ান্ত এ সিদ্ধান্ত দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মো: মনিরুজ্জামান জানান, অধিভুক্তি কমিটির ৮২তম সভার সুপারিশ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ডিগ্রি কোর্স অধিভুক্তি প্রদান করা হয়েছে। গত ৮ নভেম্বর বুধবার কলেজ পরিদর্শক মনিরুজ্জামান এ অধিভূক্তিপত্রে স্বাক্ষর করেন।
জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম শব্বীর আহমদ অধিভুক্তি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর বিএসএস কোর্সে ১০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস বিষয় বিএসএস কোর্সে অন্তর্ভূক্ত রয়েছে।
জকিগঞ্জ সরকারী কলেজে ডিগ্রিসহ অনার্স কোর্স চালুর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো বিভিন্ন সংগঠন। তারা বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধসহ নানা কর্মসুচী পালন করেছে এ দাবী বাস্তবায়নের জন্য।
উল্লেখ্য, জকিগঞ্জে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতা ও সাবেক মন্ত্রী এম.এ হকের প্রচেষ্টায় ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এ কলেজ। প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় ১৯৮৮ সালে কলেজটি সরকারী করণ করা হয়। বর্তমানে এই কলেজে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed