সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে আকস্মিক ধর্মঘট, জনদূর্ভোগ চরমে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের বিভিন্ন পাথর ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিস্টকালের ধর্মঘট শুরু হয়েছে। আকস্মিক এ ঘর্মঘটে সড়কের দুপাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।
বুধবার বিকেলে স্থানীয় পাড়ুয়া বাজারে ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী এক প্রতিবাদ সমাবেশ করে বৃহস্পতিবার সকাল থেকে অর্নিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘ তিনটি বছর ধরে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করে আসছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবৈধ পন্থায় কেউই পাথর উত্তোলন করছেন না। অথচ স্থানীয় প্রশাসন তাদের পছন্দের লোকজন দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে একটি পক্ষ দিয়ে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করাচ্ছে। এতে বিজিবি ও উপজেলা প্রশাসন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করে আসছেন। কিন্তু ঐ পাথরখেকোদেরকে মামলার আসামী না করে বৈধ পন্থায় ব্যবসা করা লোকজন, শ্রমিক ও আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে আসামী করে হীনউদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাই পরিবেশ অধিদপ্তর কর্তৃক অন্যায় ভাবে চুনাপাথর আমদানী রফতানীকারক ব্যবসায়ী শামীম আহমদ, আতাউর রহমান, কাওছার আহমদ, মাহমুদ হোসেন মছন হাজী, আমির উদ্দিন, সাচ্চা মিয়া, বিলাল হোসেন, মামুন চৌধুরী, ইলিয়াস আলী রাশা, কেফায়েত উলাহ সহ ২২ জন ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতাদের নামে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল পাথর কোয়ারী ও সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহা সড়কে অবরোধ কর্মসুচি পালন করা হবে।
পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ গেদা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন মেম্বার, আফজাল হোসেন বতুলাহ, নিজাম উদ্দিন, ইউপি সদস্য মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সভাপতি শামীম আহমদ, সমাজসেবী আব্দুল হাসিব প্রমূখ।
এদিকে, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার প্রতিবাদে ডাকা আকস্মিক সড়ক অবরোধে চরম দুর্ভোগ-ভোগান্তিতে পড়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার লোকজন। অবরোধের ফলে কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে পড়েছে পাথর পরিবহনও।
জানা গেছে, কোম্পানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের ছেলে বহুল আলোচিত শামীম আহমদের অনুসারীরা অনির্দিষ্টকালের এ অবরোধের ডাক দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা আইন-শৃংখলা কমিটির বৈঠক ডাকা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ইউনিয়ন চেয়ারম্যান জানান, অযাচিত এ ধর্মঘটে কোম্পানীগঞ্জ থেকে ভোলাগঞ্জ এবং ধলাই ব্রীজের মুখ থেকে দয়ারবাজার পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে শ্রমজীবী লোকজন পড়েছেন চরম দুর্ভোগে। আকস্মিক এ ধর্মঘট সকলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান এ চেয়ারম্যান।
জানা গেছে, কোম্পানীগঞ্জের বিভিন্ন কোয়ারিতে পরিবেশ ধ্বংসের দায়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মদ বাদী হয়ে ২২ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। (মামলা নম্বর ৭ /৭-১১-১৭, ধারা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৪(২)(৩), ৬(খ) ও ১২ সহ পরিবেশ আইনের অনান্য ধারা।)
মামলায় আসামিরা হলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের ছেলে শামিম মিয়া ওরফে শামিম আহমদ ও বিলাল মিয়া ওরফে বিল্লাল আহমদ, পাড়–য়া মাঝ পাড়া গ্রামের রফিক উল্লার ছেলে গরিব উল্লাহ ও করিম উল্লাহ, ভোলাগঞ্জ গ্রামের সোনাফর আলীর ছেলে আতাউর রহমান, কলাবাড়ি গ্রামের মঙ্গাই মিয়ার ছেলে শাহবুদ্দিন, কালাইরাগের মদরিছ আলীর ছেলে আমির উদ্দিন, চিকাডহর গ্রামের মনফর আলীর ছেলে আঞ্জু ও আয়ুব আলি, পাড়–য়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ইলিয়াছ আলি রাসা, বিল্লাল মিয়ার ছেলে কেফায়েত উল্লাহ, কালিবাড়ি গ্রামের ইবরাহিম আলীর ছেলে মাহমুদ হোসেন মছন হাজি, শাহ আরেফির টিলার শুক্কর আলীর ছেলে বশর মিয়া ও কালা মিয়া, আব্দুর রশিদের ছেলে মানিক মিয়া, নারায়নপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে আব্দুল হান্নান, চিকাডহর গ্রামের আয়ুব আলীর ছেলে আলি নূর, পাড়–য়া গ্রামের তেরা মিয়া চৌধুরীর ছেলে মামুন চৌধুরী,ওয়াছিদ আলীর ছেলে নূরুল আমিন(বোম), ভোলাগঞ্জ গ্রামের ফরমান আলীর ছেলে কাওছার আহমদ, কালাইরাগ গ্রামের আব্দুন নুরের ছেলে লতিফ ও জমির আলীর ছেলে শায়েস্তা মিয়া।
এদিকে, মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে আসামিরা ও তাদের লোকজন বুধবার সিলেট-ভোলাগঞ্জ সড়ক রাস্তা অবরোধ করেন। তারা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করার ঘোষণা দিয়েছেন। হঠাৎ করে বুধবার দুপুরে সড়ক অবরোধ করায় শত শত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়েছে। এদিন বিকেলে এক সমাবেশে বৃহস্পতিবার সকাল থেকে এ সড়কে অনির্দিস্টকালের ধর্মঘট আহবান করা হয়। এ ব্যাপারে এলাকায় মাইকিংও করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে লাগাতার দুই দিনের অভিযান পরিচালনা করা হয় পুরো কোম্পানীগঞ্জে। উপজলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ ও হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চলিয়ে ৩১টি বোমা মেশিন ধ্বংস করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed