সিলেটের তাহসিনা নিউজার্সির কাউন্সিলর পুনর্নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশি তাহসিনা আহমেদ (২৩) যুক্তরাষ্ট্রের নিউজার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ৭ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৮৯৭ ভোট পেয়ে তিনি দ্বিতীয় দফায় জয়ী হন।
২০১৪ সালে তাহসিনা আহমেদ প্রথম দফায় নির্বাচিত হয়েছিলেন। এ ঘটনায় নিউ জার্সি ও এর আশপাশের রাজ্যগুলোতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
তাহসিনা নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচন করেন।
তার পিতার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তার বাবার নাম আমিন আহমেদ।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed