Main Menu

খুলনার কাছে হেরে গেলো সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক: খুলনার কাছে হেরে গেলো সিলেট সিক্সার্স। বুধবারে খেলায় খুলনা টাইটানস ৬ উইকেটে হারালো তাদের। দুই অভার বাকি থাকতেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। ১৮ অভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করে তারা। এর সাথে সাথে টানা তিন ম্যাচে অপরাজিত সিলেট প্রথম পরাজয় বরণ করলো।
এরআগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় খুলনা টাইটানস কে মাত্র ১৩৬ রানের টার্গেট দিতে পেরেছিলো সিলেট সিক্সার্স। নিজেদের আগের তিন ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া সিলেট প্রথবারের মতো যেনো হারের শংকায় পড়ে।
তিন ম্যাচেই জয় তুলে নেয়া সিলেট বিপিএল এ এবার প্রথমবারের মতো ভালো শুরু করতে পারেনি। ১৯ রানে আন্দ্রে ফ্লেচার (৪) ও সাব্বির রহমান (০) দিয়ে শুরু। এরপর গুনাতিলঙ্কাকে (২৬) নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন থারাঙ্গা (২৬) । কিন্তু দলের ৫১ রানের মাথায় তিনিও ফিরে যান।
এরপর অধিনায়ক নাসির হোসাইন গুনাতিলঙ্কাকে ইনিংস দাঁড় করাতে চেষ্টা করলেও বেশি দূর এগুতে পারেননি (৬৭/৪)। পরে নাসির ৪৭) রস হুয়াইট লি (২৭) কে নিয়ে ৫৭ রানের ঝুটিতে সিলেট সিক্সার্সকে সম্মান জনক সংগ্রহের কাছাকাছি নিয়ে যান।

Share





Related News

Comments are Closed