সিলেটে ব্যবসায়ী খালেদ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার ধনাঢ্য ব্যবসায়ী জিএস অমর খালেদ সুমন হত্যা মামলার আসামী শোভন ও সায়মনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। মামলার অপর দুই আসামী শাহান ও কুদ্দুস মিয়াকে খালাস দেয়া হয়েছে।
৮ নভেম্বর বুধবার চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ আব্দুল হালিম।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ ফেব্রয়ারি বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ সুরমার ঝালোপাড়ার ৬৬-স্বপ্ননীড়, আঞ্জুমান হাউজে ব্যবসায়ী খালেদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সহধর্মিনী ইসরাত জাহান তারানা বাদী হয়ে ৩০২, ১১৪, ৩৪ ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। মামলার বিচারে ৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মাসুক আহমদ ও আসামীপক্ষে ছিলেন এডভোকেট আব্দুল মওদুদ।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed