Main Menu

জীবন বীমা কর্পোরেশনের শাখা ইনচার্জ পাটোয়ারীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জীবন বীমা কর্পোরেশনের সিলেট শিবগঞ্জ অফিসের ইনচার্জ শফিকুল ইসলাম পাটোয়ারী মঙ্গলবার সকাল পৌণে ৭টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল­াহি………. রাজিউন। জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ডিজিএম আফতাব চৌধুরী, এজিএম বাবু দ্বীপক কুমার কুন্ড সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ মরহুমের সাগরদিঘীর পাড়ের বাসায় গিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার শান্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। সিলেটস্থ চাঁদপুর সমিতির নেতৃবৃন্দও সেখানে যান ও শোক প্রকাশ করেন। তার প্রথম জানাযা বেলা সাড়ে ১১টায় তাঁর বাসভবন প্রাঙ্গণে এবং ২য় জানাযা গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্থির খোর্দ গ্রামের পাটোয়ারী বাড়িতে রাত ৯টায় অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক গুরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে জেবিসির ম্যানেজিং ডাইরেক্টর জিএম সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি মাতা, ৪ ভাই, ৩ বোন, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান।

 

Share





Related News

Comments are Closed