টস হেরে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হয় ম্যাচটি।
নাসির হোসেনের নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছে সিলেট। প্রথম তিনটি ম্যাচেই জিতেছে তারা। হারিয়েছে গেলবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এমন পারফরম্যান্স কিছুটা অবাক করার মতই। ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার আছেন দারুণ ফর্মে। তিন ম্যাচে টানা তিন হাফসেঞ্চুরি পেয়েছেন থারাঙ্গা। এখন বিপিএলে সর্বোচ্চ রান স্কোরারও তিনি। সিলেটের বোলাররাও ভাল করেছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী লিয়াম প্লানকেট সিলেটেই খেলছেন। অধিনায়ক নাসিরও বল হাতে ছড়াচ্ছেন আলো।
আর খুলনা এখন পর্যন্ত বিপিএলে খেলেছে একটি ম্যাচ। ঢাকার রানের পাহাড়ে চাপা পড়ে ৬৫ রানে তারা হেরেছিল ম্যাচটি। মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে ম্যাচটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি তারা।
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, মাইকেল ক্লিঙ্গার, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাফেট, রাইলি রুশো, আরিফুল হক, জফ্রা আর্চার, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আবু জায়েদ।
সিলেট সিক্সার্স : নাসির হোসেন (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, দানুশকা গুনাথিলাকা, রস হোয়াইটলি, নুরুল হাসান, আবুল হাসান, তাইজুল ইসলাম, কৃশ্মার সান্টোকি, মোহাম্মদ শরীফ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed