Main Menu

বাংলাটিলায় সুন্দর আলীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে লোভা নদী সংলগ্ন বাংলাটিলায় পাথর তোলার সময় নিহত সুন্দর আলীর(৩৫) লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। মঙ্গলবার বেলা ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে, নিখোঁজ সুন্দর আলীর(৩৫) লাশ উদ্ধার করতে মঙ্গলবার বেলা ৩টার দিকে দমকল বাহিনী ঘটনাস্থলে যায় বলে জানান ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: ফয়েজ আহমদ।
মঙ্গলবার সকালে বাংলাটিলায় পাথর তোলার সময় গর্ত ধসে চার শিশুসহ ৬ জন নিহত হন। নিহত অন্যরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩)। ঘটনার পর সুন্দর আলী (৩৫) নিখোঁজ ছিলেন।
নিহতদের মধ্যে চার জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুন্দর আলী ও জাকির একই এলাকার বাসিন্দা ও পেশায় পাথর শ্রমিক।
খবর পেয়ে কানাইঘাটের ইউএনও তানিয়া সুলতানা মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed