কোম্পানীগঞ্জে লেপ তোষকের দোকান ভস্মিভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারে মুক্তিযোদ্ধা আদর্শগ্রাম জামে মসজিদ মার্কেটে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে লেপ তোষকের একটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে মার্কেটের টিনশেডের উপর দিয়ে কালো ধোয়া উড়তে দেখা যায়। তখনই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু লেপ তোষকের দোকান হওয়ায় মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয় দোকানটি। দীর্ঘক্ষণ পর এলাকাবাসীর প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
দোকান মালিক ফজলু মিয়া জানান, প্রায় ৫ লক্ষ টাকার লেপ তোষক পুড়ে ছাই হয়েছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে কেউ বলতে পারেননি। তবে স্থানীয়রা ধারণা করছেন, সিগারেট থেকেই আগুনের সুত্রপাত হতে পারে।
দয়ারবাজার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হাজী আলাউদ্দিন জানান, দুপুরে ফজলু মিয়ার দোকানে অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার লেপ তোষক পুড়ে গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল বাসিত জানান, অগ্নিকান্ডের বিষয়ে আমি মোবাইল ফোনে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তায় আমি তাদের পাশে থাকব।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed