বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের রোগ সচেতনতা ও স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পাথর ভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দুই দিনব্যাপী রোগ সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই স্থলবন্দরে দিনকে দিন পাথরকুচি ও ধুলা শরীরে ঢুকে সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির সহযোগিতায় সোমবার ৬ নভেম্বর সকাল থেকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান ও বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। গত সোমবার ও মঙ্গলবার ‘সিলিকোসিস আক্রান্ত প্রথম তালিকাভূক্ত ৩০০ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।’
শ্রমিকদের রোগ সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সামছুজ্জামান ভুইঁয়া। এসময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক (নিরাপত্তা) মাহফুজুর রহমান ভূইঁয়া, যুগ্ম মহাপরিচালক (স্বাস্থ্য) মঞ্জুর কাদের, যুগ্ম মহাপরিচালক ডাঃ সৈয়দ আবুল এহসান, রংপুর অঞ্চলের উপ-মহাপরিদর্শক আব্দুল কাইউম।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত এই রোগে উপজেলার বিভিন্ন এলাকার ৬৭জন সিলিকোসিস রোগীর মৃত্যু হয়। সর্বশেষ বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঠাকুরপাড়া এলাকার দুলাল হোসেন (৩৫) নামের একজন শ্রমিক সিলিকোসিস রোগে মারা যান। এসব নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হলে সরকারের টনক নড়ে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed