সাতক্ষীরায় আগুনে ১০টি দোকান ভস্মীভূত
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় কুমিরা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকন ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটার কুমিরা বাজারে আগুনের সুত্রপাত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, কুমিরা রামপ্রসাদের দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। এরপর তার দোকান থেকে পার্শ্ববর্তী দোকান থাকায় পরপর ১০টি দোকন আগুনে ভস্মীভূত হয়।
এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed