সিলেট জেলা ও মহানগর আ.লীগের আনন্দ শোভাযাত্রা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় নগরীতে আনন্দ শোভাযাত্রা করেছে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
এদিকে, একইদিন দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যের দলিল (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন- মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, কাউন্সিলর শাহানারা বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা বাসিত, শামসুন নাহার মিনু, হেলেনা আহমদ, রূপা, সাবেক কাউন্সিলর আসমা, হালিমা নাসারিন, রতনা, রুমিসহ সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed