কুমিল্লায় বাস চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় বাস চাপায় নাজমুল হাসান নিয়ন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুর পিতা নাছির উদ্দিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনিও মারা যান।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়ন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী মডেল স্কুলের কেজির ছাত্র।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই আবদুস সালাম জানান, ‘সকালে স্কুলে যাওয়ার জন্য মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় ছেলেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বাবা নাছির উদ্দিন। এসময় লাকসাম থেকে ঢাকাগামী বেপরোয়া গতির তিশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় শিশু নিয়ন। গুরুতর আহত অবস্থায় বাবা নাছির উদ্দিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও মারা যান।’
তিনি আরও জানান, ‘এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed