কমলগঞ্জে নিঙোল পালী উৎসব পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও কার্ত্তিকের হরি উত্থান তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মণিপুরি মৈতৈ স¤প্রদায়ের ঐতিহ্যবাহী “নিঙোল পালী” উৎসব গত রোববার রাতে অনুষ্ঠিত হয়। প্রতিবছর মহারাস উৎসবের পরদিন মৈতৈ মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে মণিপুরী ভাষায় নিঙোল পালী উৎসবে আলেঅচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়ে আসছে। ৯৩তম নিঙোল পালী উৎসব-২০১৭ এর আয়োজন করে দ্যা ভানুবিল ড্রামা পার্টি।
এরই ধারাবাহিতায় রোববার সন্ধ্যা ৭টায় ভানুবিল নিঙোল পালী পরিচালানা পর্ষদের সভাপতি লৈচোম্বম রাজকুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৈসাম বিশ্বজীৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সামছুল আলম সেলিম, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দাল হোসেন, ইউপি সদস্য কে মনিন্দ্র সিংহ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের শিল্পী ইকবাল সাই এবং মণিপুরী শিল্পীদের একক ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। সবশেষে ভানুবিল ড্রামা পার্টির পরিবেশনায় মনাওবী এম. এম এর রচিত নাটক “অরূবা ঈচেল” মঞ্চস্থ হয়। হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে রাত ১২টায় অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।
ভানুবিল নিঙোল পালী পরিচালানা পর্ষদ সূত্রে জানা যায়, ১৯২৫ খ্রিস্টাব্দ থেকে দ্যা ভানুবিল ড্রামা পার্টি ধারাবাহিভাবে এ অনুষ্ঠান আয়োজন করে আসছে। মণিপুরী নৃত্য, গান এবং মঞ্চ নাটকের এ উৎসবটি বেশ আনন্দদায়ক চমকপূর্ণ হয়ে থাকে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed