আন্তর্জাতিক BID Award লাভ করেছে আল হারামাইন হাসপাতাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সিলেটের আল-হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড ‘Business initiative Direction (BID)’ ‘Award’ লাভ করেছে। স্পেন ভিত্তিক ব্যবসায়ী সংস্থা সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত world quality Commitment Award প্রদান অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহন করেন আল-হারামাইন গ্রæপের চেয়ারম্যান মাহতাবুর রহমান। ব্যবসায়ীক ক্ষেত্রে নেতৃস্থানীয়, দক্ষ ও মানসম্পন্ন উদ্যোক্তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সোমবার দুপুরে হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তারা জানান, আন্তর্জাতিক এ অর্জন শুধু হাসপাতালের নয়, সিলেটবাসীর। হাসপাতালের সেবা প্রসঙ্গে তারা জানান, সিলেটে এখন থেকে আন্তর্জাতিকমানের সেবা শুরু হয়েছে। তা করছে আল হারামাইন। ২৪ ঘন্টা নিজস্ব কনসাল্টেন্ট ধারা সেবা প্রদান করা হচ্ছে।
সিলেট নগরীর সোবহানীঘাটে অবস্থিত হাসপাতালটি আগামী ২১ ডিসেম্বর আনুষ্টানিকভাবে উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ২৫০ শয্যার আল হারামাইন হাসপাতালটিতে চলতি বছরের শুরু থেকেই সেবা কার্যক্রম শুরু করেছে।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জন গোমেজের পরিচালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ এহসানুর রহমান, পরিচালক ডা. এম ফয়েজ আহমদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, BID Award এর মতো একটি বিশ্বমানের তালিকাভূক্ত হতে পেরে আল হারামাইন কর্তৃপক্ষ আনন্দিত। এ হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসা হয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক এমআরআই ও সিটিস্ক্যান মেশিন। হাসপাতালে রয়েছে বাংলাদেশের প্রথম ৬টি মডিউলার অপরাশেন থিয়েটার। দেশের প্রসিদ্ধ চিকিৎক ও নার্স ছাড়াও বিদেশী চিকিৎসক ও নার্সরা এখানে চিকিৎসা সেবা প্রদান করছেন। সংবাদ সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।
Related News
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: নানা পদক্ষেপেও হামের প্রাদুর্ভাবে লাগাম টানতে পারছে না সরকার। প্রতিদিনই দীর্ঘ হচ্ছেRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed