লাউয়াছড়ায় গাড়ি চাপায় চিতা বিড়ালের মৃত্যু
বৈশাখী নিউজ ডেক্স: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের দু’শ গজ পূর্বদিকে রাস্তা পার হওয়ার সময় রোববার সন্ধ্যায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বিলুপ্তপ্রায় চিতা বিড়ালের মৃত্যু হয়েছে। কিছুদিন আগে একই স্থানে আরো একটি লেপার্ড ক্যাটের মৃত্যু একইভাবে হয়েছিল।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, মারা যাওয়া প্রাণিটি বিলুপ্তপ্রায় ‘লেপার্ড ক্যাট’ (চিতা বিড়াল)। এটি আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান হলেও এদের পা দীর্ঘ। এদের ওজন প্রায় ৩ বা ৪ কেজি। আকারে প্রায় ৬০-৬৬ সেন্টিমিটার হয়ে থাকে বলে জানান এসিএফ।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed