ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের আলোচনা সভা
এনায়েত হোসেন সোহেল,প্যারিস, ফ্রান্স থেকে: গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের আসন্ন নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্যারিসের গার দো নর্দের শুকরিয়া রেষ্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়। এ সময় প্যারিসে বসবাসরত বিপুল সংখ্যক গোলাপগঞ্জের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি লিয়াকত আলী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আহমদের পরিচালনায় পরিষদের আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিশদভাবে আলোচনায় এতে বক্তব্য রাখেন প্রধান আহবায়ক শরফ উদ্দিন স্বপন, নির্বাচন কমিশনার আলতাফুর রহমান,পরিষদের সহ সভাপতি সেলিম আহমদ,আসলাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, প্রচার সম্পাদক মন্টু দেব,সিনিয়র সদস্য জাফর খান নান্নু মুজিবুর রহমান, মুহিবুর রহমান, জহিরুল ইসলাম,করিম উদ্দিন, মারজান আহমদ, শমসু মিয়া, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী উপজেলা গোলাপগঞ্জ উপজেলা। এ উপজেলার রয়েছে ইতিহাস ঐতিহ্য। দেশে যেমন সরকারের উচ্চ পর্যায়ে এ উপজেলার কর্তা ব্যক্তিরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে সব পদে আসীন হয়ে গোলাপগঞ্জের মুখ উচ্চ স্থানে উজ্জ্বল করছেন তেমনি বহিবিশ্বে ও তা অব্যাহত রয়েছে। ফ্রান্সে ও এ ধারা অব্যাহত রাখতে হবে।
পরে আগামী ১২ নভেম্বর রবিবার পরিবর্তী সভা গার দো নর্দে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed