Main Menu

পাবনায় বাসের ধাক্কায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলার মজিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নছিমন চালকসহ দুইজন নিহত ও ১০জন আহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫)। অপরজনের নাম সম্রাট (৩০)।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস পাবনা যাচ্ছিল। বাসের সামনে একইদিকে যাচ্ছিল গরুবোঝাই ইঞ্জিন চালিত নছিমন।

পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুরে পৌঁছে দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক রোকন মারা যায়।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed