Main Menu

সিলেটকে ১৪৬ রানের টার্গেট দিল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট সিক্সার্স। প্রথমে ব্যাট করে সিলেটকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা।
বোরবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস উড়ন্ত সূচনা করেন। চার ওভারে দলের সংগ্রহ দাড়ায় ৩৬ রানে। তবে এরপরই ছন্দ পতন হয়। সিলেটের প্রথম ম্যাচের মত এদিন ও বোলার ভ’মিকায় সফল ছিলেন অধিনায়ক নাসির। তার হাত ধরেই সিলেট পায় প্রথম উইকেটের দেখা । ১১ বলে ১২ রান করে তিনি ফেলান ইমরুল কায়েসকে। ওপর ওপেনারও ইমরুলের দেখনো রা¯তায় পথ ধরেন। ১৯ বলে একটি ছয় এবং দুটি চারের বিনিময়ে ২১ রান করে তাইজুল ইসলামের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন লিটন দাস।এর পরপরই বিদেশী রিক্রুট বাটলারের বিদায়ে ৪৪ রানে ৩ উইকেটে পরিণত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তবে অপর প্রন্তের যাওয়া আসার মিছিলে এক প্রান্তে অবিচল থাকের ক্যারাবিয়ান ড্যাশিং ব্যাটসম্যান স্যামুয়েলস। এক প্রন্ত শুধু আগলে রাখেননি তিনি সুযোগ বুঝে ব্যাট চালিয়েও খেলেছেন। ৪৭ বলে ৬০ রানের ইনিংসে ৩টি অভার বাউন্ডারির সাথে ২টি বাউন্ডারির মার ছিলো। তাকে যোগ্য সঙ্গ দিয়ে সিলেটি লোকাল হিরো কুমিল্লার হয়ে খেলা অলক কাপালি । শেষ দিকে তিনি ১৯ বলে ২৬ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ অভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে।
সিলেট সিক্সার্সের হয়ে সানতকি ও তাইজুল দুটি এবং নাসির ও প্লাংকেট একটি করে উইকেট লাভ করেন।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের হট ফেবারিট ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে সিলেট। উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটিং নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারায় তারা।
অন্যদিকে তৃতীয় আসরের মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ।চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে তারা। ইনজুরির কারণে দলের আইকন খেলোয়াড় তামিম ইকবালকে ছাড়া মাঠে নামছে । দলের হাল ধরতে হবে অভিজ্ঞ শোয়েব মালিক,জস বাটলার, ইমরুল কায়েস ও সাইফুদ্দিনদের। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।

Share





Related News

Comments are Closed