বাহুবলে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় তানজীম আহমদ দিনার নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে এঘটনা ঘটে। নিহত দিনার রঘুরামপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মো: আলমগীর মিয়ার ছেলে ও ১নং মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে আসা তেলের লড়ি (যশোর ড ৪১ -০০২৮) ও অন্য একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১০৩৪০) উপজেলার ঢাকা-শ্রীমঙ্গল সড়কের মিরপুর ইউনিয়নের মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্রই এক ট্রাক অপর ট্রাককে ওভার টেকিং করতে গেলে রাস্তার পাশে থাকা স্কুল ছাত্র দিনারকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাড়া শরীর থেতলে গিয়ে মৃত্যু বরন করে দিনার।
এদিকে এঘটনায় উত্তেজিত স্থানীয় লোকজন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে রাখে । খবর পেয়ে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল মোঃ রাসেলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed