লাউয়াছড়া পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে আসেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
শনিবার দুপুরে লাউয়াছড়ার প্রাকৃতিক জীববৈচিত্র্য, আবহাওয়া ও পরিবেশ-প্রতিবেশ বিষয়ে জনমত সংগ্রহ করেন। উপমন্ত্রী বলেন- লাউয়াছড়াকে বাংলাদেশের একটি অতি আকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে স¤প্রতি মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে লাউয়াছড়ার ঐতিহ্য টিকিয়ে রাখতে এখানে পর্যটকদের জন্য নীতিমালা নির্ধারণ করা হবে। জীব বৈচিত্র্য রক্ষায় লাউয়াছড়ার মধ্য থেকে রেল ও সড়ক পথের বিকল্প ব্যবস্থা নিয়ে যথাযথ মন্ত্রনালয়ের সাথে আলোচনা করা হবে। এছাড়াও মন্ত্রী লাউয়াছড়ায় খাসিয়া উপজাতি ও বনরক্ষীদের বিকল্প জীবিকায়ন ব্যবস্থার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন- লাউয়াছড়ার সীমানা নির্ধারণ করে খুব দ্রæত এখান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। সর্বপোরী লাউয়াছড়ার সকল সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয় হতে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষ রোপন করেন তিনি। এসময় মন্ত্রীর সাথে পরিবারের লোকজন ছিলেন এবং তিনি শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রির্সোট এন্ড গলফ এ রাত্রিযাপন করে রোববার দুপুরের পর ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করবেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed