কমলগঞ্জে গঙ্গা স্নানে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের ১৭তম কাত্যায়ানী পূজা গঙ্গা স্নানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এই দিনটি উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে কার্তিক মাস ব্রত পালন শেষে ৩ নভেম্বর রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয় এবং শনিবার ভোর রাত থেকেই হাজার হাজার ভক্ত গঁঙ্গা স্নান ও পূঁজা অর্চনা করতে হীরামতি এলাকার ধলাই নদীর তীরে সমবেত হয়।
শনিবার সকালে চা শ্রমিকদের কাত্যায়নী পূঁজা আয়োজক কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক আক্তারুজ্জামান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক আসহাবুর ইসলাম শাওন প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed