শিবগঞ্জে বোমা তৈরীর সময় বিস্ফোরণ, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ড মর্দানা বামুনপাড়া এলাকায় নিজ ভাইয়ের বাড়ীর ছাদে বোমা তৈরীর সময় বিস্ফোরণে তাইফুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে নিজ সহোদর ভাই সাইফুদ্দিনের (৪৫) বাড়ীর ছাদে বোমা তৈরীর সময় বিস্ফোরণে তাইফুর হাতে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে চারটার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম তাইফুরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। তবে এ ঘটনায় সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত কেউ আটক হয়নি। এব্যাপারে শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, সন্ত্রাসের জনপদখ্যাত মর্দানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আ’লীগের দু’পক্ষের দীর্ঘদিনের রেষারেষি রয়েছে। এ নিয়ে ওই এলাকায় বহুবার হত্যা, বোমাবাজি, বাড়িঘরে আগুনসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed