Main Menu

সুনামগঞ্জে জেলহত্যা দিবসে মোমবাতি প্রজ্জলন

সুনামগঞ্জ সংবাদদাতা : মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠণ সুনামগঞ্জ জেলা শাখা। ২রা নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের আলফাত উদ্দিন স্কয়ার সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির উদ্যোগে দিবসটির শুভ সুচনা করা হয়। এসময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল,সহ-সভাপতি কেবি মুর্শেদ জাহাঙ্গীর,সাধারন সম্পাদক ছাদিয়া বখত সুরভী,পৌর কমিটির সভাপতি আলেক রাজা,সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রোমেল,সরকারী কলেজ শাখার প্রতিনিধি রুপক রাজ বৈদ্য, মালারানী সরকার,দেওয়ান চয়ন চৌধুরী, মোঃ শাহজাহান মিয়া,শিবলু চৌধুরী, সুলতান মিয়া,আজিজ মিয়া, জাহাঙ্গীর মিয়া,হুমায়ূন কবীর ও শাহজাহান মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন ও সাংবাদিক শহীদ নূর উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে যুব মহিলা লীগ। রাত ১২টা ১ মিনিটে শহরের আলফাত উদ্দিন স্কয়ার সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির উদ্যোগে দিবসটির শুভ সুচনা করা হয়।

এসময় জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক জেলা পরিষদের মহিলা কাউন্সিলর সেলিনা আবেদীন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারন সম্পাদক যুব মহিলা লীগ নেত্রী ছাদিয়া বখত সুরভী,মালারানী সরকার ও তানজিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের নেতাকর্মীরা।

 

Share





Related News

Comments are Closed