গুলনি চা-বাগানে যুবক হত্যার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের বানিগ্রামের নুর উদ্দিনের দিনমজুর ছেলে আলী হোসেনকে হত্যার প্রতিবাদে ও প্রধান আসামী গুলনি চা বাগানের ম্যানেজার আসাদুজ্জামানসহ প্রকৃত খুনিদের দ্রত বিচারের দাবিতে শুক্রবার (৩ নভেম্বর) আমরা ফতেহপুরবাসীর উদ্যোগে স্থানীয় ফতেহপুর বাজারে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলীর সভাপতিত্বে ও হযরত শাহজালাল (রহ.) স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ফখরুল ইসলাম শান্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক অধিকার বাস্তাবায়ন পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য সমাজসেবক ইকবাল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো সিলেট আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সিলেট মহানগর শ্রমিক লীগ নেতা মো. জালাল মিয়া, বাংলাদেশ আওয়ামী উলামা লীগের সিলেট বিভাগীয় সভাপতি কারী শেখ মো. আল আমিন সংগ্রামী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিন, সিলেটস্থ কিশোরগঞ্জ সমিতির সভাপতি এনামূল হক মুরাদ, আমরা গোয়াইনগাট সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মাওলানা ইমাম উদ্দিন, আমারা ফতেহপুরবাসীর সদস্যসচিব আবিদুর রহমান আবিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। ব্রিটিশের আইন দ্বারা বাগান পরিচালিত হয়। কোন পরিস্তিতিতে পাগলা ঘন্টা বাজাতে হয় বাগান ম্যানেজার সহ দায়িত্বশীলদের জানা রয়েছে। তারপরও বাগান ম্যানেজারের উস্কানিতে একটি গরুর জন্য পাগলা ঘন্টা বাজিয়ে আলী হোসনেকে নির্মমভাবে হত্যা করে যেমন সর্বহারা করেছেন একটি পরিবারকে তেমনি বাগানের নিরীহ শ্রমিকরা হত্যা মামলার আসামী হয়ে কারাগারে ও অনেকে আবার পলাতক রয়েছেন। এ সমস্ত শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। আমরা খুনের প্রকৃত মদদদাতা বাগান ম্যানেজারসহ সংশ্লিস্টদের ফাঁসি চাই। বাগান ম্যানেজারকে হত্যা মামলা থেকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আলী হোসেন হত্যাকান্ডের কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও শুধুমাত্র ৪জন শ্রমিককে গ্রেপ্তার করা হয় কিন্তু হত্যকান্ডের মূলহোতা প্রধান আসামী বাগান ম্যানেজার আসাদুজ্জামানকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করায় বাদীর পরিবার ন্যায় বিচার পাওয়ার কোন আশা দেখতে পাচ্ছেনা।
বক্তারা অবিলম্বে আলী হোসেন হত্যাকান্ডের মূলহোতা বাগান ম্যানেজারকে গ্রেপ্তার ও নিহতের পরিবারের ক্ষতি পূরণের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় নিরীহ মানুষদের ফাঁসিয়ে দিয়ে ছলচাতুরির মাধ্যমে হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হলে ১৭ পরগানার সঙ্গে আলোচনা করে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed