ডুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ডুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৭ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বিকেল সাড়ে ৩টার মধ্যে ছেলেদের এবং বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে মেয়েদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed