হিলি সীমান্ত পরিদর্শনে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ভারতের সীমান্ত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা (বর্ডার ম্যানেজমেন্ট কমিটি) দিনাজপুরের হিলি চেকপোস্ট ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার বেলা ৩টায় কমিটির প্রধান কেন্দ্রিয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রফেসর আব্দুল মান্নানের নেতৃত্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চ পর্যায়ের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল হিলি চেকপোস্ট পরিদর্শন করেন। এসময় বিজিবির রংপুর উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।
এবিষয়ে জানতে চাইলে সচিব প্রফেসর আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাথে ভারতের প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব সীমান্ত এলাকায় কতটুকু তাঁরকাঁটার বেড়া বা সীমানা প্রাচীর দেওয়া হয়েছে, আবার কতটুকু এলাকায় দেওয়া হয়নি তা সরেজমিনে দেখার জন্য আমরা এসেছি। এসব সীমান্ত এলাকা পরিদর্শন করে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে সুপ্রীমকোর্টে একটি রিপোর্ট পেশ করা হবে। ভারতের নিরাপত্তার স্বার্থে সুপ্রীমকোর্টের নির্দেশে সীমান্ত ব্যবস্থাপনা নামে এই কমিটি কাজ করছে।
রংপুরের আঞ্চলিক কমান্ডার সাইফুল ইসলাম বলেন, হিলি সহ বিভিন্ন সীমান্ত এলাকার যেসব স্থানে তাঁরকাঁটার বেড়া বা সীমানা প্রাচীর দেওয়া নাই সেসব সীমান্ত এলাকা তারা পরিদর্শন করছেন। ভারত এসব সীমান্তে বেড়া বা প্রাচীর দিলে চোরাচালান সহ মাদক পাচার বন্ধ হবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed