বিমান নিয়ে হামলার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক : বিমানে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাব্বির এনাম নামে বাংলাদেশ বিমানের এক পাইলটসহ (ফার্স্ট অফিসার) চার জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
আটকৃতরা হচ্ছে- পাইলট সাবিবর এনাম (৩৫), তার সহযোগী মো: আলম (৩৪), আশিক রহমান (২৫) ও সুলতানা পারভিন (৫৫)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মো: মিজানুর রহমান ভূঁইয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা।
মিজানুর রহমান জানান, র্যাবের হাতে আটক বাংলাদেশ বিমানের পাইলট সাব্বির এনাম রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে র্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি’র সদস্য ছিল।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed