আসাম রাইফেলস’র ৩৮ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে
জৈন্তাপুর প্রতিনিধি : ভারতের আসাম রাজ্যের আসাম রাইফেলস’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল মটর শোভা যাত্রার মাধ্যমে গত সোমবার বিকাল আড়াইটার দিকে তামাবিল আন্তর্জাতিক ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উর্ধতন কর্মকর্তারা।
একটি সূত্র জানিয়েছে, আসাম রাইফেলস’র মহা পরিচালক লেপ্টেন্যান্ট জেনারেল সকিন চৌহান’র নেতৃত্বে আসা এই প্রতিনিধি দল যাত্রা বিরতি হিসেবে সোমবার রাত্রী যাপন করে সিলেটের আখালিয়াস্থ বিজিবি সেক্টরে। পর দিন মঙ্গলবার একইভাবে মটর শোভা যাত্রার মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে তারা ভারতে ফিরে যাবে। আসাম রাইফেলস’র এই প্রতিনিধি দল যখন তামাবিল স্থল বন্দর হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে তখন এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে একটি কৌতুহল দেখা দিয়েছিল। বিশাল এই মটর শোভা যাত্রার মাধ্যমে কে বা কারা যাচ্ছে। তামাবিল, নলজুরী, শ্রীপুর, ৪নং বাংলা বাজার, জৈন্তাপুর সদর, ফেরীঘাট, সারীঘাট, দরবস্ত, হরিপুর সহ সিলেট তামাবিল মহা-সড়কের রাস্তার দু-পাশে সাধারণ জনতা উকি দিয়ে লক্ষ করেন এই শোভা যাত্রা।
আকস্মিক ভারতের একটি গুরুত্বপূর্ণ বাহিনীর এভাবে মটর শোভা যাত্রার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে তা স্থানীয় আইশৃংখলা বাহিনীর মোটেই জানা ছিল না। যখন জৈন্তাপুর উপজেলা সদর অতিক্রম করছিল তখন বিষয়টি একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদেরকে ভাবিয়ে তুলেছিল ঠিক তেমনিভাবে উপজেলা সদরের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরাও হিমশিম খেতে হয়েছিল। অবশ্য পরবর্তীতে বিভিন্ন মাধ্যম থেকে বিষয়টি জানা জানি হয়ে যায়।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More




Comments are Closed