সিলেটে বিপিএল’র টিকেট বিক্রি শুরু, ক্রিকেটপ্রেমীদের ভিড়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সিলেট পর্বের টিকেট মঙ্গলবার থেকে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিক্রি শুরু হয়েছে। তবে সোমবার দিবাগত রাত থেকে ক্রিকেট পাগল দর্শকরা তীব্র শীত উপেক্ষা করে স্টেডিয়ামের সামনে ভিড় করেন।
মঙ্গলবার থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) বিপিএল’র টিকেট দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিবর্তে মঙ্গলবার সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামের ফটকে চারটি বুথের মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছে। এমন তথ্য মানুষের কাছে পৌঁছামাত্র স্টেডিয়ামের সামনে লাইন ধরা শুরু করেন দর্শকরা।
এদিকে মঙ্গলবার থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) বিপিএল’র টিকেট বিক্রি করা হবে শুনে সকাল থেকে ব্যাংকের বিভিন্ন শাখায় ভিড় করেন সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকরা। কিন্তু ব্যাংকে টিকেট না আসায় খালি হাতে ফিরে যান তারা।
জানা যায়, ৩১ আক্টোবর থেকে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি ব্যাংক) তিনটি শাখায় টিকেট বিতরণের কথা ছিল। গত ২৬ অক্টোবর দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও জানিয়ে ছিলেন ৩১ অক্টোবর ব্যাংকেই মিলবে টিকিট।
তবে তার ঠিক একদিন আগে ৩০ আক্টোবর টিকিট প্রত্যাশী দর্শকরা ইউসিবি ব্যাংকগুলোতে টিকিটের জন্য ভীড় জমান। ব্যাংক কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে ‘ব্যাংকে টিকিট বিক্রি হচ্ছে না’ নোটিশ টানিয়ে দেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিসিবির সঙ্গে টিকিট বিক্রি নিয়ে ইউসিবি ব্যাংকের চুক্তি হওয়ার কথা ছিলো। সেই অনুযায়ী ব্যাংকটি টিকিট বিক্রির কথা জানিয়ে ছিলো। তবে সেই চুক্তি বাতিল হয়ে গেছে। চুক্তি না হওয়াতে ব্যাংকটি টিকিট বিক্রি করছে না।
অন্য একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা অল্প সংখ্যক টিকিট ইউসিবি ব্যাংকে দিতে চেয়ে ছিলেন। কিন্তুু বিশাল চাহিদার বিপরীতে অল্প টিকিট নিতে অস্বীকৃতি জানান ব্যাংকের কর্মকর্তারা। যার কারণে দর্শকরা ব্যাংক থেকে টিকিট কিনতে পারবেন না। অনলাইন ওয়েব সাইট ও স্টেডিয়ামের বুথ থেকেই টিকিট কিনতে হবে।
গ্যালারি ভেদে টিকিটের দাম ২০০ টাকা থেকে দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। গ্রাউন্ড গ্যালারি দুই হাজার টাকা, ওয়েস্টার ৩০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা এবং নরদান গ্যালারির টিকিট ২০০ টাকা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual3 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed