পাঁচবিবি সীমান্তে ভারতীয় প্রসাধনী উদ্ধার
মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পাঁচবিবি উপজেলার রতনপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। যার সিজার মুল্য লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছে।
কড়িয়া বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানায়, সোমবার সন্ধ্যায় চোরাকারবারিরা ভারত থেকে উক্ত পণ্যগুলো কয়ার চেঁচড়া সীমান্ত দিয়ে পাচার করে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে বিজিবির সদস্যরা রতনপুর পাকা রাস্তায় উৎপেতে থাকে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তা ফেলে পালিয়ে যায়। পরে উক্ত পণ্য গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual7 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed