সড়ক দূর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৬ তরুণের জানাজা মঙ্গলবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থিদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের ৬ তরুণ নিহত হয়েছেন। সোমবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ঘটনায় বিয়ানীবাজারের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সরকারি সফরে ফ্রান্সে অবস্থানরত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- বিয়ানীবাজার পৌরশহরের জামানপ্লাজার রূপশী ফ্যাশনের পরিচালক মাথিউরা পূর্বপার গ্রামের রেজাউল করিম, শখ কসমেটিক্সের পরিচালক ছোটদেশ গ্রামের খায়রুল বাশার খয়ের, মতিন ক্লথ স্টোরের সেলসম্যান শ্রীধরা গ্রামের জুবের আহমদ, মরটিনের ডিলার কাকরদিয়া গ্রামের ইকবাল আহমদ, কসবা গ্রামের বাবুল আহমদ ও গাড়ির চালক বাবুল।
জানা যায়, নরসিংদী জেলার মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ানীবাজারগামী মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ- ১৬-০২৫২)কে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ যাত্রি এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। চালকসহ মাইক্রোবাসে ৮জন ছিলেন বলে জানা গেছে।
মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস জানান, সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তিনি বলেন, নিহত ৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More
সিলেটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুলRead More



Comments are Closed