সাংবাদিকের ওপর হামলায় গবিসাসের নিন্দা
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
আজ সোমবার (৩০ অক্টোবর) গবিসাস কার্যালয়ে গবিসাস সভাপতি এস এম আহমেদ মনি এবং সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলামের যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন।
উক্ত ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনা আসলেই দুঃখজনক এবং নিন্দনীয়। এর সাথে জড়িত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
জানা যায় , দিদারুল আলম জিসান গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রামু চৌমুহনী থেকে থোয়াইঙ্গাপাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলে যাওয়ার পথে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী আবু বকর তার সন্ত্রাসীবাহিনীসহ জিসানের গতিরোধ করে। ক্ষুদ্ধ ইয়াবা ব্যবসায়ীরা তাকে উর্পযুপুরি ৮ টি ছুরিকাঘাত করে এবং লোহার রড দিয়ে এলোপাথাড়ি পেটায়। এসময় তার চোখও তুলে ফেলার চেষ্টা করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed