Main Menu

চমনের মুক্তির দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদ আহমদ চমনের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে মিছিলটি নগরীর দরগা গেইট থেকে শুরু হয়ে রিকাবী বাজার পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। জেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ,সিলেট মহানগর বিএনপির সদস্য ও দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন রানা, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মল্লিক আহমেদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, বর্তমান সরকার তাদের পড়ন্ত বেলায় এসে উন্মাদের মত আচরণ করছে। কিন্তু গ্রেফতার নির্যাতন করে তারা তাদের পতন ঠেকাতে পারবেনা। তিনি অবিলম্বে সাবেক ছাত্রদল নেতা সাহেদ আহমদ চমনের মুক্তি দাবি করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code