সিলেটে পুলিশ সদস্যকে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে দায়িত্বপালনরত অবস্থায় নগরীর রিকাবীবাজারের একটি রেস্টুরেন্টে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সদস্য শফি আহমেদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লামাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সুমনের নেতৃত্ব ছাত্রলীগের একদল কর্মী পুলিশ সদস্য শফির ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা হলে সুমন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed