নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিয়ানীবাজারের ৬ জনের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চট্রগাম থেকে সিলেট ফেরার পথে নরসিংদীর কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের ৫ ব্যবসায়ী ও একজন চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ সহায়তা দিয়ে ফিরছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলায় কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
নিহতরা হলেন- বিয়ানীবাজার জামান প্লাজার রুপসি ফ্যাশনের সত্বাধিকারী রেজাউল করিম, মতিন ক্লথ স্টোরের মালিকের ভাগনা জুবের আহমদ, শখ কসমেটিস এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাসার খায়ের, মরটিনের ডিলার ইকবাল আহমদ, বাবুল আহমদ (কসবা) ও গাড়ির ড্রাইবার বাবুল।
মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানান, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চারজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়েছিল। ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed