Main Menu

সুরমা রেস্ট হাউজ থেকে নারীসহ আটক ১৪

বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট নগরীর সুরমা মার্কেটের সুরমা রেস্ট হাউজ থেকে ৮ জন পুরুষ ও ৬ জন নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছেন সানজিদা, প্রিয়া, তানিয়া, নাসরিন, রুমা আক্তার, আশা, প্রিয়া বেগম, কল্পনা আক্তার ময়না, মো. বজলুর রহমান, মজনু মিয়া, সালাউদ্দিন, শাহ আলম, আবুল খায়ের, ইমন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন- আটককৃতরা ঐ রেস্ট হাউজে অসামাজিক ব্যবসা পরিচালনা করে আসছিল।

আটককৃতদের রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed